আর্মি ফার্মাসহ চারটি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন-সেনাবাহিনী প্রধান

গাজীপুর জেলা প্রতিনিধি।।বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান আর্মি ফার্মাসহ চারটি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ বুধবার সকালে গাজীপুরের মেশিন টুলস ফ্যাক্টরিজ এলাকায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব স্থাপনার উদ্বোধন করেন।

এর আগে সেনাবাহিনী প্রধান সামরিক হেলিকপ্টারযোগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।পরে ইলেকট্রিক সুইচ টিপে আর্মি ফার্মা লিমিটেডের ভিত্তি প্রস্তর স্থাপন,প্রোডাকশন ইউনিট,প্যাকেজিং ইউনিট এবং বিএমটিএফ এ্যাপারেলসের উদ্বোধন করেন সেনা প্রধান। এরপর প্রকল্প এলাকা ঘুরে দেখেন তিনি।

এ সময় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী এক নম্বর অবস্থানে রয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, সরকারের আন্তরিকতায় বাংলাদেশ সেনাবাহিনী এখন যুগোপযোগী একটি বাহিনীতে রূপান্তরিত হয়েছে।আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে সেনা সদস্যদের নির্দেশ দেন তিনি।

পরে তিনি রাজেন্দ্রপুর সেনানিবাসে অডন্যান্স কোরের ৪৩ তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনের উদ্বোধন করেন।এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা,অন্যান্য অফিসার,জুনিয়র কমিশন্ড অফিসার,অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যমের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত, ছয়জন গুরুতর

    নরসিংদী প্রতিনিধি।।নরসিংদীতে পিকনিক শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।পুলিশ ইতোমধ্যেই দুজনকে আটক করেছে। আজ সোমবার ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম…

    বাগেরহাটে ছাত্রলীগ নেতার পরিবারে নৃশংস হত্যাকাণ্ড

    বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি সাদ্দামের পরিবারের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।জানা যায়,১১ মাস ধরে কারাবন্দী থাকা নেতার স্ত্রী ও সন্তানকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে।নিহত স্ত্রীকে ফ্যানের সঙ্গে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন