নিজস্ব প্রতিবেদক।।র‌্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন,আয়না ঘর বলে কিছু নেই।কাউকে এক স্থান থেকে ধরে নিয়ে অন্য স্থানে নিয়ে আটকে রাখা হবে না।গুম-খুনে কোনোভাবে জড়াবে না।বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে জড়াবে না র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে র‌্যাব সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি ভোরের কাগজের কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক যুগান্তরের সিরাজুল ইসলাম এবং তাদের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় এসব কথা বলেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।

র‌্যাব ডিজি বলেন,জামিনে যেসব জঙ্গি বের হয়েছে তাদেরকে মনিটর করা হচ্ছে।

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব।গুম-খুন ফৌজদারি অপরাধ।

বাহিনীর কোনো সদস্য এতে জড়ালে বরদাশ করা হবে না। জড়ানোর কোনো সুযোগ নেই।আইনের মধ্য থেকে কাজ করবে র‌্যাব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ইতিমধ্যে যোগাযোগ ও পরিদর্শন করেছে।তাদেরকে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে।চাহিদা অনুযায়ী আরও দেওয়া হবে। কেউ গুজব ছড়িয়ে নাশকতার অপচেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে।গুম-খুনে কোনোভাবে জড়াবে না র‌্যাব।

এ সময় আয়না ঘর বলে কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed