আমি বিতর্কিত নই, সম্মানিত-পরীমণি

অনলাইন ডেস্ক রিপোর্ট।।পরীমণি বলেন, ‘আমি বিতর্কিত নই, সম্মানিত। ’ভারতের কলকাতার আনন্দবাজার অনলাইনের বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।কলকাতায় গিয়ে নিজ হাতে পুরস্কার নেন এই আলোচিত অভিনেত্রী।

পরীমণির হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এসময় বেশ উচ্ছ্বসিত দেখা যায় তাকে।’

 

্পুরস্কার হাতে নিয়ে এমনটাই বললেন রূপালি পর্দার ‘বিশ্ব সুন্দরী’।

বছর দুই আগে পরীমণির ফ্ল্যাটে র‌্যাবের অভিযানের সময় প্রথমে তিনি দরজা খোলেননি।আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দরজার বাইরে প্রায় এক ঘণ্টা দাঁড় করিয়ে রেখে ফেসবুক লাইভে এসে সাহায্য চান তিনি।

পরীমণিকে সে দিনের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমি আসলে সেদিন বুঝতে পারিনি বাড়িতে পুলিশ এসেছে।আমি ভেবেছিলাম ডাকাত এসেছে। ’

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় পরীমণি বলেন, আগে কলকাতাকে ‘বিদেশ’ মনে হলেও এখন আর তা হয় না। টান এখন এতোটাই বেড়ে গিয়েছে যে, ফ্লাইটও মিস করছি!

তিনি আরও বলেন, চলচ্চিত্র শিল্পে আরও এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার।দুই বাংলার সিনেমা দু’জায়গাতেই দেখানো উচিত।

২০১৫ সালে জায়েদ খানের সঙ্গে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমা দিয়ে পথ চলা শুরু হয় পরীমণির।একই বছর পরপর মুক্তি পায় তার ৬টি ছবি।অল্প সময়েই সে দেশে মিষ্টি প্রেমের ছবির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি।

তার অভিনীত অন্যান্য সিনেমা হচ্ছে – ‘আরও ভালো বাসব তোমায়’, ‘নগর মস্তান’, ‘রক্ত’, ‘পুড়ে যায় মন’, ‘আপন মানুষ’, ‘সোনা বন্ধু’, ‘স্বপ্নজাল’, ‘গুণিন’।

বছর দুই ধরেই বিতর্কের বেড়াজালে আটকে আছেন পরীমণি। মাদক মামলায় জেলও খেটেছেন।আদালতে চক্কর কেটেছেন অন্তঃসত্ত্বা অবস্থায়ও।সিনেমা নয়; বিতর্কিত সব কাণ্ডে তিনি ছিলেন সংবাদ শিরোনামে।

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন