আমি প্রায় সময়ই মিথ্যে কথা বলি আমার বউয়ের (বর্ষা) সঙ্গে- অনন্ত জলিল

বিনোদন ডেস্ক রিপোর্ট।।ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল। দীর্ঘ আট বছর পর গত ঈদুল আজহায় মুক্তি পায় অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন দ্য ডে’। বরাবরের মতো এবারও তার সঙ্গী ছিলেন চিত্রনায়িকা বর্ষা।

সিনেমা মুক্তির পরপরই বেশ আলোচনায় চলে আসে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি।

এ সিনেমা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। কিন্তু তারপরও থেমে থাকেননি অনন্ত জলিল।এবার নতুন সিনেমা ‘কিল হিম’ নিয়ে আসছেন তিনি। সেই ছবির মহরত অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন নিয়ে মজার তথ্য দিয়েছেন এ অভিনেতা।

আলোচিত এই অভিনেতা জানান, আমি প্রায় সময়ই মিথ্যে কথা বলি আমার বউয়ের (বর্ষা) সঙ্গে। বউ আমাকে জিজ্ঞেস করে, এই তুমি কখন বের হবা? তখন বলি, এই তো ১ ঘণ্টার মধ্যে বের হচ্ছি। ১ ঘণ্টা শেষ হলে আবারো যখন বউ জিজ্ঞেস করে তখন আমি বলি, এই তো আর ১০ মিনিটের মধ্যে বের হব। এই ধরনের মিথ্যা কথা বলি আমার বউয়ের সঙ্গে।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনন্ত জলিল। তিনি বলেন, আমি আসলে কৃতজ্ঞ আমার সাংবাদিকের ভাইদের প্রতি। এবারের কান চলচ্চিত্র উৎসবে কিন্তু আমি সেটা প্রমাণও করে দিয়েছি।

কানে প্রায় ১৮ জন সাংবাদিক গিয়েছিলেন। ওখানে গিয়ে আমি সব সাংবাদিকদের লাঞ্চে দাওয়াত দিয়েছি। আমরা যে হোটেলটিতে ছিলাম তার নাম মার্টিনেজ। হোটেলটির অনেক ঐতিহ্য আছে।

মার্টিনেজে একজনের লাঞ্চের খরচ ৪০০ ইউরো। আমাদের সাংবাদিক ভাইয়েরা সবাই আসলেন। বললাম, চলেন আমরা একসঙ্গে লাঞ্চ করি।

তিনি আরো জানান, একবেলা খেয়ে আমরা কেউ মোটাতোজা হয়ে যাইনি, কারো সিক্সপ্যাক হয়ে যায়নি। এ কথাটা এ কারণে বললাম যে, তারকাদের সবাই অনেক ভালোবাসে। কিন্তু এর পেছনে সাংবাদিকদের অনেক অবদান আছে। তাই যে কোনো অনুষ্ঠানে আমি তাদের সঙ্গে এগিয়ে গিয়ে দেখা করি।

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন