আমার স্ত্রীকে কারাদণ্ড পেছনে জেনারেল অসিম মুনির সরাসরি জড়িত-ইমরান খান

অনলাইন ডেস্ক রিপোর্ট।।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতির একটি মামলায় দোষীসাব্যস্ত করা হয়েছে এবং বর্তমানে তিনি ইসলামাবাদের কাছে তাদের বানি গালার বাসভবনে গৃহবন্দি আছেন।

ইমরানের সঙ্গে বুশরা বিবির বিয়ের বৈধতা চ্যালেঞ্জ করে তার আগের স্বামী খাওয়ার ফরিদ মানেকার করা ‘ব্যাভিচার এবং প্রতারণামূলক বিয়ের’ মামলায়ও বুশরা বিবিকে দোষীসাব্যস্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার জানায় ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি।

৪৯ বছর বয়সী বুশরা বিবিকে সাজা দিয়ে গৃহবন্দি করে রাখায় দারুণ ক্ষুব্ধ ইরমান এজন্য সরাসরি দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল অসিম মুনিরকে দায়ী করে বুধবার বলেন, “আমার স্ত্রীকে যে কারাদণ্ড পুরস্কার দেওয়া হয়েছে তার পেছনে জেনারেল অসিম মুনির সরাসরি জড়িত।”

যে বিচারক বুশরাকে কারাদণ্ড দিয়েছেন তিনিই ইমরানকে তাকে ‘এ সিদ্ধান্ত দিতে বাধ্য করা হয়েছে’ বলে জানিয়েছেন, দাবি ইরমানের।

হুমকির সুরে ইমরান আরও বলেন,“যদি আমার স্ত্রীর কিছু হয়,আমি অসিম মুনিরকে ছাড়বো না।আমি আমার জীবদ্দশায় অসিম মুনিরকে ছাড়বো না।আমি তার অসাংবিধানিক এবং অবৈধ কার্যকলাপের পর্দা ফাঁস করেই ছাড়বো।”

বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত ৭১ বছর বয়সের ইমরান বর্তমানে আদিয়ালা জেলে বন্দি আছেন।সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিনি সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ করেন।

এ বিষয়ে ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তার অফিসিয়াল একাউন্টে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন বলে জানায় এনডিটিভি।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই এর প্রতিষ্ঠাতা আরও বলেন, “দেশে এখন জঙ্গল আইন চলছে এবং জঙ্গলের রাজার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। যদি জঙ্গলের রাজ চান তবে নওয়াজ শরীফের বিরুদ্ধে হওয়ার সব মামলার সাজা মাফ হয়ে যায়। আবার জঙ্গলের রাজার ইচ্ছাতেই পাঁচ দিনের মধ্যে আমাদের তিনটি মামলায় দোষীসাব্যস্ত করে সাজা দেওয়া হয়।”

ইমরানের এই অভিযোগের বিরুদ্ধে পাকিস্তান সামরিক বাহিনী থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে ইমরান কারাগারে তার স্ত্রী বুশরাকে বিষপ্রয়োগের অভিযোগ তুলেছিলেন।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন