আমতলীতে সেতু ভেঙে চেয়ারম্যানের ভাই বালুর জাহাজ নিয়েছেন!

আমতলী প্রতিনিধি।।বরগুনার আমতলীতে সরকারি (এলজিইডি) লোহার সেতু ভেঙে স্থানীয় চেয়ারম্যানের ভাই বালুর জাহাজ নিয়েছেন। ঠিকাদারি কাজের মালামাল নিচ দিয়ে নেওয়ার জন্য ব্রিজের মাঝের অংশ খুলে ফেলারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের গোলবুনিয়া ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের খোন্তাকাটা খালের উপরে অবস্থিত ব্রিজে।

সরেজমিন স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগে সদর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার মৃধার ছোট ভাই সিদ্দিক মৃধার ঠিকাদারি কাজের মালামাল নেওয়ার জন্য ব্রিজের মধ্যাংশে বালুবাহী জাহাজ দিয়ে ধাক্কা দেন।

এতে ব্রিজের মধ্যের অংশ খুলে পড়ে যায়।পরে সিদ্দিক মৃধা রাতের আঁধারে শ্রমিক দিয়ে সেতুটির মাঝখানের খুঁটিগুলো খুলে একপাশে বেঁধে দেন।ব্রিজের উপর কিছু বাঁশ দিয়ে মানুষের হাঁটাচলার উপযোগী করে দেন তিনি।

স্থানীয়রা বলেন,আমতলীতে সিদ্দিক মৃধার অনেক ক্ষমতা। তাদের বিরুদ্ধে কথা বলার সাহস এ এলাকায় কারও নেই। আমরা কথা বললে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেবে।

এমনকি মারধরও করতে পারে।থানাও তাদের কিছু করতে পারে না।এ বিষয়ে সিদ্দিক মৃধা এ প্রতিবেদককে বলেন, আপনারা যেমন সাংবাদিক,আমাদেরও ভাই(ব্রাদার) সাংবাদিক আছে।

কেউ খবর দিয়েছে তাই এসেছেন।এটা নিয়ে আর কিছু বলার নেই।ব্রিজের খুঁটি খোলার বিষয়ে তিনি বলেন, একজন নাগরিক হিসাবে আমার একটা দায়িত্ব আছে।

মানুষ ব্রিজের মালামাল নিয়ে যাবে।এজন্য আমি লোকজন এনে ব্রিজের খুঁটি খুলে একপাশে ঝালাই করে রেখেছি।কেউ যেন মালামাল চুরি করে না নিয়ে যেতে পারে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন,ব্রিজটি আগে থেকেই একেবারে অকেজো হয়ে আছে।আমরা পরিদর্শন করে ইতোমধ্যে টেন্ডার দিয়েছি।তবে সরকারি ব্রিজ ভাঙার অধিকার কারও নেই।যিনি ব্রিজটি ভেঙেছেন অপরাধ করেছেন।এসময় তিনি জানান,এটা অকশনে দিয়ে পুনরায় একটি সেতু নির্মাণের প্রস্তাবনা দেওয়া হয়েছে।

  • Related Posts

    পদ্মা সেতু নিয়ে বাণিজ্য উপদেষ্টার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক, নেটিজেনদের ট্রল

    নেত্রকোনা প্রতিনিধি।।নেত্রকোনায় এক জনসভায় বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের দেওয়া বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করেন। সভায় বশির উদ্দিন…

    ১৪২ বছর বয়সে সৌদি আরবের সবচেয়ে প্রবীণ নাগরিকের ইন্তেকাল

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।সময়ের চাকা ঘুরেছে প্রায় দেড়শ বছর। চোখের সামনে বদলে যেতে দেখেছেন গোটা পৃথিবীকে—মরুভূমির বালুচর থেকে আধুনিক সৌদি আরবের উত্থান পর্যন্ত সব কিছুরই জীবন্ত সাক্ষী ছিলেন তিনি।অবশেষে দীর্ঘ জীবনযাত্রার…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন