নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা,রাজশাহী,চট্রগ্রাম,খুলনা,বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হলো।এই প্রতিবেদনটি আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত প্রযোজ্য। আবহাওয়া অধিদফতর জানিয়েছে,লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে,রাজশাহী,রংপুর, ঢাকা,খুলনা,ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, পটুয়াখালী ও ভোলা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে । তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৬২% আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৫টা ২৭ মিনিটে। আগামী তিন দিন (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থা: এ সময়ের শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে: ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস। Post navigation আবারও তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা-আবহাওয়া অফিস রাতের মধ্যেই ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস