আজ জনপ্রিয় নায়িকা শাবনূরের ৪৪তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদক।।নব্বই দশকে নায়িকা মানেই শাবনূর।সব ছবিতেই ছক্কা হাকিয়েছেন এই নিজ গুণে। অভিনয় করেছেন শতাধিক সিনেমায়।আজ এই জনপ্রিয় নায়িকার জন্মদিন। ৪৪-এ পা দিয়েছেন তিনি। তার আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর।

সিনেমায় শাবনূরের অভিষেক হয় মাত্র ১৩ বছর বয়সে। তিনি তখন ক্লাস এইটে পড়তেন।তিনি যুক্ত হন প্রধান নায়িকা হিসেবেই।প্রথম মুভি ফ্লপ হলেও ১৯৯৪ সালের পর প্রতিটি মুভি ব্যবসা সফল ও দর্শক প্রিয়তা পায়।

নব্বই দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। শাবনূর সেই অভিনেত্রী যার নামে সিনেমা হল চলতো। নায়ক নাম কী সেটা কেউ দেখতো না।অনেক নায়কের ঢালিউডে অভিষেক হয়েছিল তার হাত ধরে।

নায়কের চেয়ে নিজের পারিশ্রমিক বেশি নিতেন তিনি। তার সিনেমা দেখে সিনেমা করতে আগ্রহী হন অপু বিশ্বাসসহ আরও অনেকে।

তিনিই একমাত্র নায়িকা যিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ১০ বার মেরিল প্রথম আলো এ্যাওয়ার্ড পেয়েছিলেন।

স্বপ্নের নায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে সব ছবিই সুপার হিট হয় এই নায়িকার।একের পর এক হিট ছবি উপহার দেন তিনি।এরপর তাকে নিয়ে শুরু হয় সালমান শাহের পরিবারে পারিবারিক কলহ।

শাবনূর প্রায় এক যুগ ধরে সিনেমার বাইরে থাকলেও তার জায়গা কোনো অভিনেত্রী এখনো নিতে পারেন নি।

একসময় বিয়ে করে সংসারী হন।দেশ ছেড়ে পাড়ি দেন অস্ট্রেলিয়ায়।জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০১২ সালের ২৮শে ডিসেম্বর বিয়ে করেন শাবনূর।ব্যবসায়ী অনিক মাহমুদকে। বিয়ের পরের বছরই ঘর আলোকিত করে আসে ছেলে সন্তান।কিন্তু বনিবনা না হওয়ার কারণেই সংসারে ইতি টানেন তারা।শাবনূর এখন অস্ট্রেলিয়াতেই বাস করছেন।

অনেকটা চুপিসারেই দেশে ফিরেছেন শাবনূর।একটি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তিনি।আগে তিনি বলেছিলেন চমক দেবেন খুব শিগগির।সেই অবাক করা খবর দিতেই বিশেষ দিনে, বিশেষ সময় বেছে নিয়েছেন এই নায়িকা।

 

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন