আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবেন না হাইকোর্ট— আপিল বিভাগের রায়

নিজস্ব প্রতিবেদক।।এখন থেকে কোনো মামলায় গ্রেফতার আশঙ্কায় থাকা আসামির আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবেন না হাইকোর্ট— এমন নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

রোববার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এ সময় গৃহকর্মী নির্যাতনের এক মামলায় সৈয়দ আশফাক ও তার স্ত্রীকে হাইকোর্টের দেওয়া আত্মসমর্পণের নির্দেশ বাতিল করে দেন আপিল বিভাগ।একইসঙ্গে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে যে জামিন নিয়েছিলেন তাও বাতিল করে দেন।তাকে নতুন করে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ৪ আগস্ট ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে একটি ভবনের আট তলা থেকে পড়ে আহত হন এক শিশু গৃহকর্মী।পরে ৯ বছরের শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়।এ ঘটনার দুই দিন পর শিশুটির মা গৃহকর্তার বিরুদ্ধে মামলা করেন।

গৃহকর্তা সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার এবং আসমা আক্তার শিল্পী নামে অন্য একজনকে আসামি করে মামলা করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা বলেন, নির্যাতনের শিকার ওই শিশুটিকে পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়া এবং নিয়মিত খেতে না দেওয়ার অভিযোগ করেছেন তার মা।শিশুটি বাসা থেকে চলে যেতে চেয়েছিল, না পেরে লাফিয়ে পালাতে চেয়েছিল।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন