আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন হলো না

নিজস্ব প্রতিবেদক।।ভারতীয় অর্থায়নে তৈরি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প আখাউড়া থেকে আগরতলা এবং খুলনা-মোংলা রেল সংযোগ প্রকল্প।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি ভারত সফরেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উদ্বোধন করার কথা ছিল আখাউড়া-আগরতলা রেলপথ।

তবে সেটি এখন উদ্বোধন হচ্ছে না।আর কাজ শেষ না হওয়ায় আগেই উদ্বোধন পিছিয়েছে খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ প্রকল্প।

রোববার (১০ সেপ্টেম্বর) আখাউড়া-আগরতলা প্রকল্পের পরিচালক আবু জাফর মিঞা তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,এখন এটি উদ্বোধন হচ্ছে না।কবে উদ্বোধন হতে পারে এমন প্রশ্নে তিনি জানান,এখনও তারিখ নির্ধারণ হয়নি। সরকার থেকে যখন সময় দেওয়া হবে তখন বলা যাবে।

আপাতত হচ্ছে না।

সম্প্রতি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গণমাধ্যমকে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জি-২০ সম্মেলনে ভারত সফরের সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সময় মিলিয়ে এ প্রকল্পের উদ্বোধন হতে পারে।

এর আগে,গত ২ সেপ্টেম্বর) দুপুরে কাজ পরিদর্শন করে বাংলাদেশ রেলওয়ের একটি প্রতিনিধিদল। নেতৃত্ব দেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. ইয়াছিন।

সে সময় প্রকল্প সংশ্লিষ্টরা জানান,আগামী ৯ সেপ্টেম্বর ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেলপথটি উদ্বোধনের কথা। প্রকল্পটি বাস্তবায়নের ফলে সড়কপথের পাশাপাশি রেলপথেও চট্টগ্রাম বন্দর এবং রাজধানী থেকে পণ্য যাবে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে।

গত ২২ আগস্ট থেকে এ পথে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান,২০১৮ সালের জুলাইয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ভারতের আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত ১২ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ ডুয়েলগেজ রেলপথ নির্মাণকাজ শুরু হয়।এর মধ্যে ৬ দশমিক ৭৮ কিলোমিটার পড়েছে বাংলাদেশ অংশে।প্রকল্পটি বাস্তবায়নের কাজ করছে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।দেড় বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও করোনা মহামারিসহ নানা সংকটের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান।

কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে বাংলাদেশ অংশে রেললাইন বসানোর কাজ শেষ হয়েছে।এ ছাড়া প্রকল্পের ১৬টি সেতু ও কালভার্টের কাজও শেষ।ইমিগ্রেশন ও কাস্টমস ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে ৯৫ ভাগ।বাংলাদেশ অংশের সাড়ে ৬ কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় ২৪১ কোটি টাকা।

এর আগে খুলনা-মোংলা রেললাইন নির্মাণের প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামানও গণমাধ্যমে দাবি করেছিলেন,প্রকল্পের কাজ শেষ করতে ঠিকাদারকে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা আছে।

এ রেলপথের নিম্নাঞ্চলের কিছু জায়গায় দেবে গেছে। ফলে রেলপথকে সমান্তরাল ও চলাচল উপযোগী করতে লাগতে পারে অতিরিক্ত দেড় থেকে দুই মাস সময়।এমনটিই জানিয়েছেন এ প্রকল্পের তদারকিতে থাকা বাংলাদেশ রেলওয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তা।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন