আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর অর্থনৈতিক চাকা থুবড়ে পড়েছে

মাজহারুল ইসলাম।।আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর অর্থনৈতিক চাকা থুবড়ে পড়েছে।৫ অগাস্টের পর শহরে এসেছে প্রায় ১৫ লক্ষ জনবল ট্রেড এবং সার্ভিস খাতে। রাস্তায় দোকান এবং রিক্সা,ব্যাটারিরিক্সায় ছয়লাব!বর্তমান কাঠামোতে কৃষিপণ্য বিদেশ থেকে আমদানি সহায়ক যদি না কৃষি সেক্টরের আয় না বাড়ানো যায়।কৃষিকে বাচাতে হবে দেশের আর্থসামাজিক কাঠামো কার্যকর রাখতে হলে।এবং সরকারি চাকরির চাহিদা কমাতে হবে,নয়তো অতি শীঘ্রই সবার আয় সরকারিকরণের জন্য যার যা কিছু আছে সেটা নিয়ে জীবন দিয়ে রাজধানীতে অনশন কর্মসূচিতে অংশ নিবে। তখন না থাকবে রাষ্ট্র না থাকবে দাবি।সব খেলার যবনিকা হবে!আর্থসামাজিক কাঠামোর পরিবর্তন।গত ২০ বছরে,বিশেষ করে ১০ বছরে বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন হয়েছে। ২০০১ সালে ৩০ বছরের কম, ৩০-৬০ বছর, এবং ৬০ এর বেশি বয়সী লোকের সংখ্যা ছিল যথাক্রমে ৬৬.৫৫%, ২৭.২৩% এবং ৬.২২%, যা ২০১১ এ পরিবর্তন হয়ে দাড়িয়েছিল যথাক্রমে ৬২.১৬%, ৩০.৩৭% এবং ৭.৪৭%, এবং সর্বশেষ ২০২২ তে ছিল যথাক্রমে ৫৬.৪%, ৩৪.৩২% এবং ৯.২৫%। অর্থাৎ, ৩০ এর কম জনতার সংখ্যা ক্রমাগত কমেছে, ৩০-৬০ এর পরিমান বেড়েছে, ৬০ এর বেশি লোকের সংখ্যাও বেড়েছে। এর সাথে ২০১১ থেকে ২০২২ এ শিক্ষার হার বেড়েছে মেয়েদের ক্ষেত্রে ৪৯.৪% থেকে ৭২.৮২%’তে, পুরুষের ক্ষেত্রে ৫৪% থেকে ৭৬.৬%’এ। এই সামাজিক কাঠামোর পরিবর্তন অর্থনীতিতে প্রতিফলিত হয়েছে।কর্মখেত্রে এবং জাতীয় আয়ে হয়েছে কাঠামো পরিবর্তন।কৃষি এবং শিল্প খাতের অবদান কমে গিয়ে ট্রেড এবং সার্ভিস খাত উন্নীত হয়েছে। ৩০-৬০ বয়সের লোকেরা বিশেষ করে শিক্ষিতরা সাধারনত কৃষি এবং শিল্প খাতে কাজ করতে চায় না, কারন এতে পরিশ্রম প্রয়োজন,মর্যাদা নাই।তাই,২০১১ এর তুলনায় ২০২২’এ প্রায় ১০% কর্মজীবী কৃষি এবং সার্ভিস খাত থেকে ট্রেড এবং সার্ভিস খাতে চলে এসেছে কাগজে। অন্যদিকে ইনফরমালি এসেছে প্রায় ১০%।অর্থাৎ,১১ বছরে ২০% কর্মজীবী তাদের কৃষি এবং শিল্পশ্রমিক খাত থেকে ট্রেড এবং সেবা খাতে শিফট হয়েছে।এরা ভাসমান ট্রেডার এবং অটোরিক্সা চালক হয়েছে।যার প্রতিফলন হয়েছে শহুরে কাঠামোতে।মাথা পিছু আয় বেড়েছে। কৃষি খাতে একজন শ্রমিকের বার্ষিক গড় আয় ১১,০০০ টাকা মাত্র,শিল্প শ্রমিকের গড় বার্ষিক আয় ৬৬,০০০ টাকা,অথচ ট্রেড এবং সার্ভিসে সেটা ৯০,০০০ টাকা। অন্যদিকে সরকারি চাকরিজীবীর সংখ্যা ২০১১ থেকে ২০২২ পর্যন্ত প্রায় ৫০% বেড়েছে,তাদের বার্ষিক আয় গড়ে ৬,০০,০০০ টাকায় উন্নীত হয়েছে।যার,চূড়ান্ত প্রতিফলন- কৃষি পণ্যের উতপাদন কমেছে,বেড়েছে মুল্য।অন্যদিকে গড় আয় বেড়েছে,তাই হয়েছে মুদ্রাস্ফীতি।গ্রাম থেকে ছুটে আসছে ২০-৬০ বছরের কর্মজীবীরা শহরে মাথায় টুকড়ি বা ভ্যান নিয়ে,নিযুক্ত হয়েছে ট্রেড এবং সার্ভিসে। ২০১১ সালে শহুরে পরিবার ছিল ৭৫ লাখ,যা বেড়ে ২০২২’এ হয়েছে ১৩২ লক্ষ। বাস্তবে এটা আরোও অধিক বেড়েছে।

  • Related Posts

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    মাজহারুল ইসলাম।।একটি রাষ্ট্র যখন সত্যের চেয়ে সুবিধাকে বড় করে দেখে,তখন সবচেয়ে আগে বিকৃত হয় নৈতিকতা। মামুনুল হক ইস্যুতে বাংলাদেশ ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে। নারায়ণগঞ্জের রিসোর্টে যিনি ধরা পড়লেন,তিনি নিজেকে বললেন—ঝর্ণা…

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    মাজহারুল ইসলাম।।অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের শুরুতেই যে প্রতিশ্রুতি দিয়েছিল—আইনের শাসন,বিচার বিভাগের স্বাধীনতা ও মতপ্রকাশের অবাধ অধিকার—তা আজ কাগুজে বুলি ছাড়া আর কিছুই নয়।বাস্তবে এই সরকারও অতীতের সরকারগুলোর পদাঙ্ক অনুসরণ করে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন