আইসিটি শিক্ষকদের বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন-হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে সোমবার (২৯ আগস্ট) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রায় দেন।

আদালতে এদিন রিটকারীদের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ্ মিয়া। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার আদেশ দেন।

একইসঙ্গে বিভাগীয় প্রার্থী হিসেবে এনটিআরসিএর নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীদের আবেদন করার অনুমতি দিতে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আইসিটি শিক্ষকদের বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুযোগ দেওয়ার নির্দেশ

আইসিটি শিক্ষকদের বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুযোগ দেওয়ার নির্দেশ

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ) এর সচিব ও এনটিআরসি’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট চারজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীদের আবেদন করার সুযোগ প্রদানের নির্দেশনা চেয়ে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে এমপিওভুক্ত ১০১ জন শিক্ষকের করা একটি রিট পিটিশনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন রিটকারীদের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি বিপুল বাগমার।

রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০২১ এর ১১.২০ অনুসারে ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারী সমপদ/সমস্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রে এ নীতিমালার পরিশিষ্ট ‘ঘ’ তে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা (শ্রেণি/বিভাগ) প্রযোজ্য হবে না; সেক্ষেত্রে তাদের প্রথম নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য হবে।

তবে এ নীতিমালা জারির তারিখ থেকে নতুনভাবে উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে পরিশিষ্ট ‘ঘ’ তে বর্ণিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এনটিআরসিএ তৃতীয় গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে বিশেষ গণবিজ্ঞপ্তি-২০২২ প্রকাশ করে।

গত ৬ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ওই বিজ্ঞপ্তিতে স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগে এমপিও নন-এমপিও পদের জন্য মোট ১৫১৬৩ টি ফাকা আসনের তালিকা প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে এমপিওভুক্ত ১২ হাজার ৮০৭টি এবং নন-এমপিও ২ হাজার ৩৫৬টি আসনের জন্যে অনলাইন আবেদন গ্রহণের কথা বলা হয়েছে। কিন্তু গণবিজ্ঞপ্তিতে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আবেদনের কোন সুযোগ রাখা হয়নি।

রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া আরও বলেন, ২০১৫ সালের ১৪ জুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১০ সংশোধন করা হয় এবং পূর্বের স্বীকৃত সহকারী শিক্ষকের (কম্পিউটার) শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমান এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ছয় মাসের প্রশিক্ষণের সংশোধন করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি করা হয়।

কিন্তু এরই মধ্যে আবেদনকারীরা পূর্বের নীতিমালা অনুসারে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি/কম্পিউটার বিষয়ে এনটিআরসি কর্তৃক নিবন্ধন গ্রহণ করলেও তাদের বিশেষ বিজ্ঞপ্তি তথা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তাই তারা সংক্ষুব্ধ হয়ে আদালতে এ রিট দাখিল করলে আদালত আজ শুনানি শেষে এ রুল জারি করেন। একইসঙ্গে আইসিটি বিষয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন