আইপিএল যাত্রা মাঝপথেই দেশে ফিরতে হলো লিটনকে

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ শেষ করেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল মাতাতে ছুটে গিয়েছিলেন লিটন। তবে মাত্র এক ম্যাচ খেলেই ১৯ দিন পরই হঠাৎ দেশে ফিরলেন এই টাইগার ওপেনার।

লিটনের আইপিএল থেকে ফেরার ব্যাপারটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।কলকাতার ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষই এক বিবৃতি দিয়েই লিটনের ফিরে আসার ব্যাপারটি জানানো হয়।বিবৃতিতে জানানো হয়েছে,জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে শুক্রবার (২৮ এপ্রিল) বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তার ও তার পরিবারের জন্য আমাদের শুভকামনা।

কলকাতার হয়ে আইপিএলে অভিষেক মৌসুমটা খুব একটা ভালো যায়নি লিটনের।৯ এপ্রিল লিটন যখন আইপিএলে যান ততদিনে কলকাতা তিন ম্যাচ খেলে ফেলেছে।পরের দুই ম্যাচেও লিটন সুযোগ পাননি কলকাতার একাদশে।এরপরের ম্যাচে অবশেষে কলকাতার একাদশে সুযোগ পেলেও তা কাজে লাগাতে একেবারেই ব্যর্থ হন লিটন।

দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে কলকাতার ৬ষ্ঠ ম্যাচে কলকাতার হয়ে অপেনিং ব্যাটসম্যান হিসেবে নেমে ৪ বলে ৪ রান করেই সাজঘরে ফেরেন লিটন।উইকেটের পেছনে দাঁড়িয়েও ব্যররথতাই সঙ্গী ছিল লিটনের। একটি ক্যাচ মিসের সঙ্গে হাতছাড়া করেন দুইটি স্ট্যাম্পিংয়ের সুযোগও।ম্যাচশেষে কলকাতার দর্শক-ভক্তরা কড়া সমালোচনা করে লিটনের।

এক ম্যাচের খারাপ পারফরম্যান্সে পরের ম্যাচেই একাদশে জায়গা হারান লিটন।সামনে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফর থাকায় আগামী ৪ মে দেশে ফেরার কথা ছিলো লিটনের।তবে জরুরী প্রয়োজনে নিজের প্রথম আইপিএল যাত্রা মাঝপথেই শেষ করে দেশে ফিরতে হলো লিটনকে।

  • Related Posts

    ম্যানচেস্টার সিটি ২–০ উলভস: শিরোপা দৌড়ে আর্সেনালের ওপর চাপ বাড়াল সিটি

    ডেস্ক রিপোর্ট।।ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে ড্র করে কিছুটা চাপে পড়েছিল শিরোপা দৌড়ে এগিয়ে থাকা আর্সেনাল।সেই চাপ আরও বাড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে উলভসকে ২-০ গোলে…

    মুস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার।এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন