নিজস্ব প্রতিবেদক।।অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আবারও বড় সুযোগ নিয়ে এসেছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ।এ বৃত্তির আওতায় সম্পূর্ণ বিনা খরচে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ মিলবে।
অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) তত্ত্বাবধানে পরিচালিত এই স্কলারশিপকে বিদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ বৃত্তি হিসেবে ধরা হয়।
এই স্কলারশিপের মাধ্যমে স্বাস্থ্য,ডেভেলপমেন্ট,পরিবেশ, সাসটেইনেবিলিটি,ট্রেড,পাবলিক পলিসি,অর্থনীতি,গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার,বিজ্ঞান,ইঞ্জিনিয়ারিং ও ব্লু ইকোনমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করা যাবে।
স্কলারশিপের সুযোগ-সুবিধা
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ
বই ও শিক্ষা উপকরণের খরচ
বিমানে ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট
মাসিক ভাতা ও বসবাসের খরচ
স্বাস্থ্য বিমা সুবিধা
কোর্সভেদে ফিল্ডওয়ার্কের অতিরিক্ত সহায়তা
আবেদনের যোগ্যতা
এই স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই—
১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিক হতে হবে
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকা যাবে না
অস্ট্রেলিয়ার নাগরিকের সঙ্গে বাগদান বা বিবাহিত হলে আবেদন করা যাবে না
কোনো সামরিক বাহিনী বা প্রতিরক্ষা সেবার সঙ্গে যুক্ত থাকা যাবে না
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে—
আইএলটিএস স্কোর কমপক্ষে ৬.৫ (প্রতিটি ব্যান্ডে ন্যূনতম ৬), অথবা
টোয়েফল আইবিটি স্কোর কমপক্ষে ৮৪, অথবা
পিটিই অ্যাকাডেমিক স্কোর কমপক্ষে ৫৮ থাকতে হবে
আবেদন পদ্ধতি
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদনের বিস্তারিত নিয়ম,প্রয়োজনীয় কাগজপত্র ও সময়সূচি জানতে স্কলারশিপের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অনলাইনের মাধ্যমেই আবেদন সম্পন্ন করতে হবে।
উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতে এই স্কলারশিপ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







































