অভাবের তাড়নায় বউ পালিয়ে যেতেই মানসিকভাবে মুষড়ে পড়েছিলেন যুবক-সেই ব্যক্তি কোটিপতি!

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সংসারে ছিল নিত্যদিনের অভাব (Poverty)। রোজকার জীবনযুদ্ধে ক্লান্ত হতে হতে একসময় ঘর ছেড়ে ছেড়ে স্ত্রী (Wife)। সাথী হারা হওয়ার শোক প্রথম দিকে কিছুতেই কাটতে উঠতে পারেনি লক্ষ্মীপুরের চন্দ্র মোহনটোলার বাসিন্দা সঞ্জিত মণ্ডল।পরে অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় বহু কিছুই। বদলে যায় এই বছর ছত্রিশের যুবকের রোজনামচা। নুন আনতে পান্তা ফুরনোর সংসারে তিনি হয়ে ওঠেন কোটি টাকার মালিক!

নিশ্চয়ই ভাবছেন,এ আবার কেমন করে সম্ভব?এই অসম্ভবের পিছনে অবশ্য লুকিয়ে রয়েছে মাত্র একটা লটারি (Lottery)। বৈষ্ণবনগরের (Vaishnavnagar) লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা রীতিমতো অবাক করে দেওয়ার মতই।জানা যায় যে,দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তির কারণে ঘর ছাড়া সিদ্ধান্ত নিন সঞ্জিতের স্ত্রী।সাত বছরের বৈবাহিক জীবন (Married life) কাটানোর পর বউ পালিয়ে যেতেই মানসিকভাবে মুষড়ে পড়েছিলেন ওই যুবক।

তারপর,গঙ্গা যমুনা দিয়ে বয়ে গিয়েছে বহু জল।প্রায় ছয় বছর আগে স্ত্রীর সঙ্গে আইনি মতে সঞ্জিতের ছাড়াছাড়ি হয়ে যায়।তারপর থেকেই ছোট হোটেল চালিয়ে কোনওমতে সংসার টানতেন তিনি।হঠাৎই রবিবার দুপুরে লক্ষ্মীপুর বাজারে অজিত মণ্ডলের কাছে ৩০ টাকা দিয়ে একটি টিকিট কাটেন তিনি। বিকেলে ফলাফল বের হলে জানা যায়, ‘কেল্লাফতে!’

কোটি টাকা জেতার খবর আসতেই যারপরনাই উচ্ছ্বসিত হয়ে পড়েন সঞ্জিত।তিনি বলেন,মাঝেমধ্যে টিকিট কাটি।রবিবার দুপুরে ৩০ টাকা দিয়ে একটি টিকিট কিনি।বিকেলে দেখি, আমি প্রথম পুরস্কার জিতেছি।এরপর পুলিশকে ফোন করি। লক্ষ্মীপুর থেকে পুলিশ গিয়ে আমাকে নিয়ে আসে।এই টাকা দিয়ে বাড়ি বানাব।বিয়ে করারও ইচ্ছে রয়েছে।’

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন