অভয়নগরে মাদকের ছড়াছড়ি ধ্বংস হচ্ছে যুবসমাজ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

অভয়নগর প্রতিনিধি।।যশোরের অভয়নগর উপজেলায় মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে যুবসমাজ,বাড়ছে ছিনতাইসহ নানা রকম অপরাধ।

উপজেলার নওয়াপাড়া রেলওয়ে এলাকা, বউবাজার, ড্রাইভারপাড়া,কলোনি, ভৈরব সেতু,মালেক হাজীর গোডাউনের পেছনে রেললাইন,রেলওয়ে কোয়ার্টার,নূরবাগ ছাগলহাটা, চেংগুটিয়া,লক্ষীপুর,কাপাশহাটি,আমডাঙ্গা,দেয়াপাড়া,শংকরপাশা,রাঙ্গারহাট,বুইকরা,মাইলপোস্ট,রাজঘাট,গোপীনাথপুর, চলশিয়া,একতারপুর, রানাগাতি,ধোপাদি,লক্ষিপুরসহ উপজেলার সর্বত্র।

বিভিন্ন গ্রাম এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে।ফলে ধর্ষণ,যৌন হয়রানি,চুরি,ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে।

অধিক মুনাফা ও সহজে আমদানি করতে পারাই মাদক ব্যবসায়ীরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছে রূপ নিয়েছে।

এভাবে সব এলাকায় মাদকের ভয়াবহতা রূপ নিয়েছে।

এসব এলাকার মধ্যে সব থেকে মাদক বেচা বিক্রি পয়েন্ট।

এগুলো হলো: কলোনি এলাকা,হাজি সাহেবের বাফার ঘাট, মালেক হাজির গোডাউনের পেছনে রেললাইনের উপর, রেলওয়ে কোয়ার্টার এলাকা,নূরবাগ এলাকা,ভৈরব সেতুর আশপাশের এলাকা,চেংগুটিয়া ঘাট এলাকা।এসব এলাকায় নতুন ও পুরাতন মাদক কারবারিদের আখড়া হওয়াতে নওয়াপাড়ার বিভিন্ন অলিগলিতে যুবকেরা মোটরসাইকেল রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবন করছে এইসব মাদক।

মাদক বিক্রি করার জন্য মহিলারা ছদ্মবেশে রাস্তায় ঘোরাফেরা করেন।বেশকিছু এলাকা ঘুরে দেখা গেছে মাদক সেবন ও বিক্রি হচ্ছে প্রকাশ্য যা খুবই ভয়াবহ অবস্থা।

এবিষয়ে শংকরপাশা সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন,আমার এলাকা শংকরপাশা এখানে মাদকের ছড়াছড়ি শুরু হয়েছে,যা বন্ধ হওয়া খুবই জরুরি ওই সব মরণ নেশার কবলে পড়ে ধ্বংস হচ্ছে এই এলাকার উঠতি বয়সী যুবকেরা এতে করে ওই সব সন্তানের মা বাবারা রয়েছে চরম আতংকে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান,উপজেলার সর্বত্র এখন মাদকের ছড়াছড়ি পুলিশ প্রশাসনকে মোটা অংকের টাকা দিয়ে চলছে এসব ভয়ংকর মাদক ব্যবসা,তাই পুলিশ প্রশাসনের উচিৎ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান।

স্থানীয় একজন জনপ্রতিনিধি নাম না বলার শর্তে জানান, উপজেলায় মাদকের এতো ছড়াছড়ি হলেও স্থানীয় থানা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ কারণ মাদক ব্যবসায়ীরা পুলিশের নাকের ডগায় এসব ভয়ংকর মাদক ব্যবসা সেবন করে চলেছে প্রশাসনের তেমন কার্যকরী পদক্ষেপ চোখে পড়েনা।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসানের নেতৃত্বে কয়েকদিনের মধ্যে বেশকিছু মাদক জব্দ করা হলেও।মাদকের গড ফাদারেরা ধরাছোঁয়ার বাইরে থেকেই যাচ্ছে।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন,দ্রুত সময়ের মধ্যে মাদক কারবারিদের গ্রেপ্তার করা হবে এবং হচ্ছে,মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোন ছাড় দেয়া হবে না।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন