মাজহারুল ইসলাম।। বিগত চারদলীয় ঐক্যজোট সরকার আমলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে, চট্টগ্রামে ১৪৪ একর সরকারি জমি দখল করেছিল যুদ্ধাপরাধী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার।

সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার জন্য চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের অধীনে থাকা এই জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই উপদেষ্টা। অবৈধভাবে দখলকরা এসব সম্পদের দেখাশোনা করতো সাকা চৌধুরীর ছোট ভাই সাইফউদ্দিন কাদের চৌধুরী।

২০০৭ সালের ৯ আগস্ট দৈনিক প্রথম আলো পত্রিকায় এই সংবাদ প্রকাশ হয়। এর আগে, ৭ আগস্ট আদালতের নির্দেশে সাকা চৌধুরীর পরিবারের দখল থেকে এসব ভূমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর, স্থানীয়দের সুপারিশের ভিত্তিতে ৭ আগস্ট বেদখলকৃত এসব জমি উদ্ধার করেন আদালত। এমনকি সেখানে অভিযান চালিয়ে ৩ প্লাটুন পুলিশ এবং ওয়াসার ৭০ জন কর্মীর মাধ্যমে ১৭৩টি অবৈধ স্থাপনা ভেঙে দেন আদালত। প্রতিকাঠা জমি ৫ থেকে ৮ লাখ টাকা করে ধরলেও, তৎকালীন সাকা চৌধুরী পরিবার কর্তৃক দখলিকৃত এই ভূমির দাম ছিল ৫০০ কোটি টাকা। উদ্ধারের পর সেখানে লাল পতাকা উড়িয়ে দিয়ে, নিরাপত্তার জন্য একটি আনসার ক্যাম্প স্থাপন করা হয়।

By admin

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed