অতিরিক্ত ডিআইজি হলেন হবিগঞ্জের পুলিশ সুপার ড. মোঃ রেজাউল হক খান

নিজস্ব প্রতিবেদক।।পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার ড. মোঃ রেজাউল হক খান। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুল হাসান।

ড. মোঃ রেজাউল হল খানও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,হবিগঞ্জের মানুষের সাথে আরও অনেক দিন কাটানোর ইচ্ছে ছিল।যোগদানের ২৬ দিনের মাথায়ই পদোন্নতির খবর এলো।কিন্তু ভাগ্যে যখন যা ঘটে মেনে নিতে হয়।সবাই আমার জন্য দোয়া রাখবেন।পদোন্নতি পেলেও এখনও পদায়নের স্থান নির্ধারণ হয়নি ড. মোঃ রেজাউল হকের।

চলতি মাসের ১ তারিখ পুলিশ সুপার হিসাবে হবিগঞ্জে যোগদান করেন তিনি।ড. মোঃ মোঃ রেজাউল হক খান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানে যোগদান করেন। দীর্ঘদিন তিনি সততার সাথে দায়িত্ব পালনের পর জাতিসংঘ শান্তি মিশনে গমন করেন।সেখানেও তিনি কৃতিত্বের স্বার রাখেন।পরবর্তীতে মিশন শেষে বাংলাদেশ পুলিশে যোগদান করে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।সেখান থেকে তিনি আবারো জাতিসংঘ শান্তি মিশনে গমন করেন।মিশন শেষে রাজশাহীর পুলিশ একাডেমি সারদায় সুনামের সঙ্গে কাজ করেন।

তিনি পাবনা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

  • Related Posts

    জামায়াতে ইসলামীর বর্তমান আমীরঃ-ডা. শফিকুর রহমান: তিন নির্বাচনে ৪৭,৯৬১ ভোট পেয়েছেন

    সিলেট প্রতিনিধি।।সিলেট থেকে প্রখ্যাত রাজনৈতিক নেতা ডা. শফিকুর রহমান ১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে তিনটি সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।তিনি সিলেট-৪ আসন থেকে জামায়াতে ইসলামী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচনের ফলাফলের…

    সিলেটে শনিবার ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

    সিলেট প্রতিনিধি।।সিলেট নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। জরুরি মেরামত ও সংরক্ষণ এবং লাইনের উন্নয়ন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,সিলেট…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন