নিজস্ব প্রতিবেদক।।ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের সিজিপি-এর শর্ত শিথিল ও মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি বিশ্ববিদ্যালয়ের নিয়মের বাইরে।তাই এটি পরিবর্তনের সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকা কলেজে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে সাত কলেজের শিক্ষার্থীদের একদফা দাবির আন্দোলনের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক সুপ্রিয়া বলেন,তিন বিষয়ে অকৃতকার্যদের বা সিজিপিএ শর্ত পূরণ করতে না পারা শিক্ষার্থীদের নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের সুযোগ নেই।‘’

তিনি বলেন, সিজিপিএ শর্ত এবং অকৃতকার্যদের বিষয়ে আমাদের পূর্বের আলোচনা সভায় সিদ্ধান্ত হয়েছে। এরপরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।আমরা তাদেরকে বুঝিয়েছি বলেছি। এরপরও তাদের পক্ষ থেকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলেছি।

সাত কলেজের নিয়মগুলো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম উল্লেখ করে তিনি বলেন,এটি (সিজিপিএ শর্ত) মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম। সেদিক থেকে ঢাবিতে যদি কোন পরিবর্তন না ঘটে; তবে সেক্ষেত্রে আমাদের এখানেও পবিবর্তন হওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন,করোনাকালীন সময়ে যে দুইবার সুযোগ দেওয়া হয়েছিল,সেসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরও এই সুযোগ দেওয়া হয়েছিলো। সেজন্য আমাদের শিক্ষার্থীরাও পেয়েছেন।এবার আমাদেরকে আলাদা করে সুযোগ দেয়ার সম্ভাবনা নেই।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যখনই আমার কাছে এসেছে,আমরা তাদের সাথে কথা বলেছি। তাদের দাবি-দাওয়াগুলো বিশ্ববিদ্যালয়কে জানিয়েছি।

এর আগে গত কয়েকদি থেকে এ এক দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন সাত কলেজ শিক্ষার্থীদের একাংশ।সর্বশেষ গত রোববার (২০ আগস্ট) প্রেস ক্লাবের সামনে সিজিপিএ শর্ত শিথিলের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন তারা।তাদের কর্মসূচি থেকে পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশেরও দাবি জানানো হয়।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed