ঝিনাইদহ প্রতিনিধি।।ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে ৪১ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীর বিয়ের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় শিশুটির বাবা দাবি করেছেন,তিনি এ বিয়ের বিষয়ে কিছুই জানতেন না এবং আইনি ব্যবস্থা নেবেন।
মুঠোফোনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিশুটির বাবা বলেন, “আমি দিনমজুরের কাজে বাইরে আছি।আমি আমার মেয়েকে বিয়ে দিইনি।এ বিষয়ে আমি মামলা করব।”
স্থানীয় সূত্রে জানা গেছে,অভিযুক্ত লিটন হোসেন (৪১) বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা।তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক। অভিযোগ রয়েছে,তিনি অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল (ছদ্মনাম)-এর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পরে তাকে বিয়ে করেন।জন্ম নিবন্ধন অনুযায়ী শিশুটির জন্মতারিখ ৮ নভেম্বর ২০১৪, ফলে তার বয়স প্রায় ১১ বছর।
এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।স্থানীয়রা শিশুটিকে দ্রুত উদ্ধার,নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন,২০১৭ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে আইনত নিষিদ্ধ।অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে।এছাড়া ঘটনার প্রকৃতি অনুযায়ী অপহরণ,জোরপূর্বক বিয়ে বা শিশু যৌন নির্যাতনের অভিযোগ প্রযোজ্য কি না,তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করবে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।
https://www.facebook.com/reel/1379766710676468/
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.