বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে ইরানরয়টার্স
বিশ্বকাপ থেকে ইরান বিদায় নেওয়ায় খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েন মুলিন। বিশ্বকাপের নিরাপত্তাবিষয়ক এক ব্রিফিংয়ে গত পরশু মার্কিন এই কর্মকর্তা নিজের খুশির কথা জানিয়েছিলেন। এবার এই মন্তব্যের জবাব দিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন।
গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্বকাপে দলটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সব বাধা পেরিয়ে ইরান বিশ্বকাপে অংশ নেয়। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই তারা ড্র করে।
শেষ ম্যাচটিতে মিসরের বিপক্ষে ইরান জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে একটি বিতর্কিত অফসাইডের কারণে জয়বঞ্চিত হয় তারা। এতে শেষ ৩২-এ ওঠার খুব কাছে গিয়েও বাদ পড়ে ইরান।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.