
নিজস্ব প্রতিবেদক।।গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী রয়েছেন আলাউদ্দিন নামে এক শিক্ষক।তার উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে পরিবার ও শুভানুধ্যায়ীরা।
পরিবার সূত্রে জানা যায়,গত ১৩ মে গাজীপুরে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিনের দুই পায়ের বিভিন্ন স্থানে মোট আটটি ভাঙন হয়।দুর্ঘটনার পর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং এখনো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না।
ইতোমধ্যে তার চিকিৎসার পেছনে প্রায় ১৩ লাখ টাকা ব্যয় হয়েছে।তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী জুলাই ২০২৬-এর মধ্যে স্কিন সার্জারি,পুনর্বাসন ও ফিজিওথেরাপি সম্পন্ন করতে আরও ১২ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান,দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে তারা আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন।প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।এ অবস্থায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা।
সহায়তা পাঠানোর জন্য নিম্নোক্ত তথ্য দেওয়া হয়েছে—
বিকাশ/নগদ: 01735706628
ব্যাংক হিসাব:
ব্যাংক এশিয়া লিমিটেড, খুলনা শাখা
হিসাব নম্বর: 02534010341
হিসাবধারী: Md. Shahinur Rahman
রাউটিং নম্বর: 070471548
এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে—
শাহীন হোসেন: 01753-032417
সরোয়ার: 01742-049899
আলাউদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করে পরিবার ও শুভানুধ্যায়ীরা সবাইকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.