
নিজস্ব প্রতিবেদক।।ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন এলাকা,চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর,নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা মোতায়েন করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।এই সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
এতে আরও বলা হয়, ‘ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮’-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী এসব এলাকার জন্য এই ক্ষমতা অর্পণ করা হয়েছে।একইসঙ্গে কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাও এ ক্ষমতার আওতায় থাকবেন।
প্রজ্ঞাপনে ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ১০৭, ১০৯, ১১০, ১৩০ ও ১৪২সহ বিভিন্ন ধারার অধীনে অপরাধগুলোর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগের কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ছয় জেলার জেলা প্রশাসকদের কাছে সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠায়।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.