নিজস্ব প্রতিবেদক।।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন,‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।’ সোমবার (২২ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো বক্তব্য দেবেন কিনা—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।’ তিনি আরও উল্লেখ করেন,কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবেই বিষয়টি বিবেচনা করা উচিত।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি।তবে কয়েকটি জেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ‘অতৎপরতা’ বাড়ায় ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনা মোতায়েন করা হয়েছে।
তিনি দাবি করেন,“বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।”
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত জানানো হয়।চিঠিতে বলা হয়,কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠনের বেআইনি মিছিল,শোডাউন ও নাশকতার আশঙ্কার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
