নিজস্ব প্রতিবেদক।।রাজধানী ঢাকাসহ দেশের ৬ জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার।সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠি অনুযায়ী,ঢাকা মেট্রোপলিটন এলাকা,চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা,গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ,গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন থাকবে।
সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। তবে সরকার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।
তিনি বলেন, “প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হয়।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।”
বিরোধী রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন,সভা-সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার এবং বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা আগের তুলনায় ভালো রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে,নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল,শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে।এতে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।
এ পরিস্থিতিতে শান্তিশৃঙ্খলা রক্ষা,জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
