জামালপুর প্রতিনিধি।।জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের এক স্কুলছাত্রী গত ৭ জুন থেকে নিখোঁজ রয়েছে।নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার।তিনি ধোপাদহ গ্রামের মৃত জহুরুল ইসলাম (সোনা)-এর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে,গত ৭ জুন ভাটারা এ.আর. খান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সুমাইয়া আক্তার।এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় সুমাইয়ার মা মোছা. মিনা বেগম বাদী হয়ে গত ৮ জুন সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পুলিশ।
নিখোঁজ মেয়ের সন্ধান না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।পরিবারের পক্ষ থেকে সুমাইয়া আক্তারের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
জনসচেতনতামূলক আহ্বান:
কোনো ব্যক্তি যদি সুমাইয়া আক্তারের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে মানবিক বিবেচনায় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী বা পরিবারের সদস্যদের অবহিত করার অনুরোধ করা হচ্ছে।
একটি শেয়ার হতে পারে একটি পরিবারের স্বস্তির কারণ।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
