নিজস্ব প্রতিবেদক।।আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির একাধিক নেতা বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ও অংশগ্রহণমূলক রাজনীতির পক্ষে বক্তব্য দিয়েছেন।একইভাবে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের বিভিন্ন মহল থেকেও রাজনৈতিক বিরোধ নিষ্পত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসনের গুরুত্বের কথা বলা হয়েছে।
এ বিষয়ে মত প্রকাশকারীরা বলছেন,কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত।তবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার প্রশ্নে দলগুলোর সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
তাদের মতে,আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ থাকলে প্রচলিত আইন অনুযায়ী তদন্ত ও বিচার হওয়া উচিত।একই সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টের সরকার পতনের আন্দোলন এবং পরবর্তী সময়ে সংঘটিত সহিংসতা,অগ্নিসংযোগ, ভাঙচুর বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগগুলোরও নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা প্রয়োজন।
রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক প্রতিযোগিতা নির্বাচনী ও সাংবিধানিক কাঠামোর মধ্যেই হওয়া উচিত। কোনো দলকে রাজনৈতিকভাবে মোকাবিলার পরিবর্তে আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা এবং জনগণের ভোটের মাধ্যমে রাজনৈতিক বৈধতা নির্ধারণই গণতান্ত্রিক চর্চার মূল ভিত্তি।
তবে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার, দলটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং এ বিষয়ে সরকারের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
