নিজস্ব প্রতিবেদক।।এক বছরে মোট ৩৬৫ দিন।
কিন্তু হিসাব কষে দেখা যায়, জীবনের বড় একটি অংশ চলে যায় ঘুম, খাওয়া, পড়াশোনা, উৎসব আর দৈনন্দিন ব্যস্ততায়।
এক নজরে হিসাব
বছরে মোট দিন — ৩৬৫ দিন
৫২টি শুক্রবার — ৫২ দিন
শীত, গ্রীষ্ম, বর্ষাকালের নানা ব্যস্ততা — ৫০ দিন
প্রতিদিন ৮ ঘণ্টা ঘুম — প্রায় ১২২ দিন
খেলাধুলা ও বিনোদন — ১৫ দিন
খাওয়া-গোসল ও ব্যক্তিগত কাজ — ৩০ দিন
গল্প-আড্ডা ও কথাবার্তা — ১৫ দিন
পরীক্ষা ও প্রস্তুতি — ৩৫ দিন
ঈদ, উৎসব, কনসার্ট ও অনুষ্ঠান — ৪০ দিন
অসুস্থতা ও অনাকাঙ্ক্ষিত সময় — ৩ দিন
সবশেষে হিসাব দাঁড়ায়—
পুরো বছরের বিশাল সময়ের ভিড়ে নিজের স্বপ্ন, লক্ষ্য আর ভবিষ্যতের জন্য হাতে থাকে খুব অল্প কিছু দিন!
বিশেষজ্ঞদের মতে, সময়ই মানুষের সবচেয়ে বড় সম্পদ।
যে ব্যক্তি সময়কে মূল্য দিতে পারে, পরিকল্পনা করে প্রতিটি দিন কাজে লাগাতে পারে— সফলতা তার কাছেই ধরা দেয়।
সমাজ বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রজন্মের বড় চ্যালেঞ্জ হলো সময় অপচয়। সামাজিক যোগাযোগমাধ্যম, অপ্রয়োজনীয় আড্ডা ও অনিয়ন্ত্রিত জীবনযাপন তরুণদের উৎপাদনশীল সময় কমিয়ে দিচ্ছে।
তাই এখনই সময়—
লক্ষ্য ঠিক করার,
সময়কে সঠিকভাবে ভাগ করার,
এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার।
কারণ,
হারানো সময় আর কখনো ফিরে আসে না।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.