নিজস্ব প্রতিবেদক।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়নের শান্তিনগর কাঠের পুল এলাকায় রাতে চুরি করতে গিয়ে কয়েকজন ব্যক্তি স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,আটক ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও একাধিকবার চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল বলে দাবি করেছেন এলাকাবাসী।ঘটনার পর উত্তেজিত জনতা তাদের আটক করে স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেয়।
এদিকে অভিযোগ উঠেছে,পরবর্তীতে স্থানীয় মেম্বার শাহীন বয়াতির মাধ্যমে চৌকিদার রুহুল আমিন, চান মিয়া,সাকিব হাওলাদার ও আল আমিন মোল্লা ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যান।আটক ব্যক্তিদের মধ্যে বাবুল ভাঙারী,মাছ ব্যবসায়ী হোসেন দালালের ছেলে হাসিবসহ কয়েকজনের নাম স্থানীয়ভাবে উল্লেখ করা হচ্ছে।
তবে অপর একটি সূত্র দাবি করেছে,আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন মাদকাসক্ত ছিলেন এবং তাদের অবৈধ বালুর ড্রেজার চোর সন্দেহে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেছেন স্থানীয় সচেতন মহল। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
