নিজস্ব প্রতিবেদক।।‘জয় বাংলা’ স্লোগান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করে দেওয়া বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছেন সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বদিউর রহমান।
সম্প্রতি একটি টকশোতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন,“বাপ চেনা যদি কেউ ভুলে যায় তাহলে জন্ম নিয়ে প্রশ্ন উঠে—আপনি কোথা থেকে এসেছেন। ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া প্রসঙ্গে এটা বলছি।”
তিনি আরও বলেন,“বাপ অস্বীকার করা সন্তানকে ডিএনএ টেস্ট করা উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা। এটা অস্বীকার করা পাকিস্তানের পাকি বাহিনীর সন্তান হওয়ার শামিল।”
টকশোতে নিজের অবস্থান তুলে ধরে বদিউর রহমান বলেন,“হেডাম থাকলে আমি প্রকাশ্যে টকশোতে ‘জয় বাংলা’ বলছি, গ্রেফতার করুন।”
তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ তার বক্তব্যকে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসের পক্ষে অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিকভাবে উসকানিমূলক মন্তব্য হিসেবে আখ্যা দিচ্ছেন।
এদিকে বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
