নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে আওয়ামী লীগের ব্যানার টানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।ভিডিওতে দেখা যায়,কয়েকজন যুবক সংসদ ভবনের বাইরের অংশে দলীয় ব্যানার টানিয়ে ছবি ও ভিডিও ধারণ করছেন।
এ ঘটনায় বরিশালের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারীদের নাম সামনে এসেছে।স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী,এ কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা ও সাবেক কাউন্সিলর রাজিব হোসেন খান।
জুলাই গণঅভ্যুত্থানের পর বরিশালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে সাদিক আবদুল্লাহর অনুসারীদের সক্রিয় উপস্থিতি দেখা গেছে বলে দাবি করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।বিভিন্ন সময় ব্যানার মিছিল,ঝটিকা বিক্ষোভ এবং গুরুত্বপূর্ণ স্থানে দলীয় ব্যানার টানানোর মতো কর্মকাণ্ডে কয়েকজন নেতাকর্মী গ্রেফতার হলেও কর্মসূচি পুরোপুরি থেমে থাকেনি।
এদিকে সংসদ ভবনের সামনে ব্যানার টানানোর ঘটনাকে কেউ “দুঃসাহসিক প্রদর্শন” হিসেবে দেখছেন,আবার কেউ এটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
উল্লেখ্য,৫ আগস্ট পরবর্তী সহিংসতায় বরিশালে সাদিক আবদুল্লাহর বাসভবনে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সে ঘটনায় প্রাণহানির অভিযোগও উঠেছিল।এরপর থেকেই বরিশালের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.