নিজস্ব প্রতিবেদক।।জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে গুলিতে স্ত্রী ফাতেমা নিহত হয়েছেন— এমন অভিযোগ এনে শেখ হাসিনাসহ ৮৪ জনকে আসামি করে মামলা করেছিলেন মো. সুমন নামে এক ব্যক্তি। তবে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়,ফাতেমা নামে কোনো নারী ওই ঘটনায় নিহত হননি।এমনকি যাকে নিজের স্ত্রী দাবি করা হয়েছিল, তার সঙ্গে বাদী সুমনের কোনো সম্পর্কও নেই।তদন্তে আরও জানা যায়,তারা একে অপরকে চিনতেনই না।
এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন গত ২৭ এপ্রিল আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেন।প্রতিবেদনে শেখ হাসিনাসহ মামলার সব আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়।
একই সঙ্গে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে মামলা দায়ের করায় বাদী মো. সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়,কিছু মানুষের প্ররোচনা ও আর্থিক প্রলোভনে পড়ে তিনি মামলা করেছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
ঘটনাটি নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন,মিথ্যা মামলা বিচারব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করে এবং প্রকৃত ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার পথ বাধাগ্রস্ত করে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.