ভোলা প্রতিনিধি।।ভোলা জেলার চরফ্যাশন উপজেলার এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ উঠেছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগের পর স্থানীয় জনতা অভিযুক্ত শিক্ষককে জনসম্মুখে অপদস্থ করেছে বলেও জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে একটি মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন।অভিযোগ ওঠার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।এ ঘটনায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এদিকে, এলাকাবাসীর দাবি—ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সচেতন মহল বলছে,কোনো অভিযোগ প্রমাণের আগে কাউকে চূড়ান্তভাবে অপরাধী বলা ঠিক নয়।একইসঙ্গে আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিবর্তে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
