নিজস্ব প্রতিবেদক।।গণভবনে হামলা ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত এক কন্টেন্ট ক্রিয়েটরের চিকিৎসার জন্য আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের অর্থ সংগ্রহ উদ্যোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হয়, “কারিনা” নামের ওই কন্টেন্ট ক্রিয়েটরের উন্নত চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে।বিষয়টি সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে অনেকেই লিখেছেন, ৫ আগস্টের সহিংসতা,ভাঙচুর ও গণভবন লুটের ঘটনায় জড়িতদের বিচার হবে বলে সাধারণ কর্মীরা যে প্রত্যাশা করেছিলেন,বাস্তবে তা হচ্ছে না।কেউ কেউ অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিরাই আবার প্রভাবশালী মহলের সহযোগিতা পাচ্ছেন।
একটি ভাইরাল পোস্টে বলা হয়, “যারা স্বপ্ন দেখেন ৫ আগস্টের দাঙ্গায় অংশগ্রহণকারীদের বিচার হবে,তারা ভুল করছেন।গণভবন লুটেরারাই আবার অতিথি হয়ে ফিরবে।”
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সাবেক এমপি বা অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নতুন কোনো মন্তব্য করা হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিচার প্রক্রিয়া ও রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হলে তা সামাজিক অস্থিরতা বাড়াতে পারে।তাই যেকোনো অভিযোগের ক্ষেত্রে স্বচ্ছ তদন্ত ও আইনি প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.