নিজস্ব প্রতিবেদকঃ
ছাত্রলীগের এক অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের টি-শার্ট পরিহিত এক যুবককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ওই যুবক ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
বিভিন্ন মহলের দাবি,একাত্তরের পরাজিত শক্তির মতাদর্শে বিশ্বাসী কিছু ব্যক্তি দীর্ঘ সময় ছাত্রলীগের পরিচয়ে সংগঠনের ভেতরে অবস্থান করে নানা অপকর্মে জড়িয়েছে।অভিযোগ রয়েছে,বিগত ১৭ বছরে এসব ব্যক্তি বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেছে।
সমালোচকদের ভাষ্য,বিএনপি ও সমমনা দলের আন্দোলন কর্মসূচি দমনে হেলমেট পরে হামলা,নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাতেও এ ধরনের ব্যক্তিদের সম্পৃক্ততা ছিল।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলমান রয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
