টাঙ্গাইল প্রতিনিধি।।টাঙ্গাইলের কালিহাতীতে বাসে তল্লাশি চালিয়ে শফিকুল ইসলাম ওরফে শফি (৪১) নামে এক যাত্রীর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৯ মে) দুপুরে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান।
আটক শফিকুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকরি গ্রামের আনছের আলীর ছেলে।তিনি ঢাকাগামী ‘ঢাকা এক্সপ্রেস’ বাসের যাত্রী ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, নিয়মিত চেকপোস্ট তল্লাশির অংশ হিসেবে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।এ সময় ‘ঢাকা এক্সপ্রেস’ বাসে তল্লাশি করে শফিকুলের কাছ থেকে দুইটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকে রাখা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরিদর্শক সাইফুর রহমান জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল দীর্ঘদিন ধরে যাত্রী সেজে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।পরে তাকে ইয়াবাসহ কালিহাতী থানায় সোপর্দ করা হয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
