ঝিনাইদাহ প্রতিনিধি।।ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খালিশপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে।তিনি মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে,গত ৫ মে রাজনৈতিক পরিচয়ের সুবাদে খালিশপুর গোহাটার পাশের একটি ভাড়া বাসায় একজনকে খুঁজতে যান সাজ্জাদুল ইসলাম। ওই ব্যক্তিকে না পেয়ে তিনি বাসার গৃহবধূর কাছে পানি চান। গৃহবধূ ফ্রিজ থেকে পানি আনতে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে সাজ্জাদুল ইসলামকে আটক করেন।পরে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে অর্থ দিয়ে মীমাংসার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় শনিবার ভুক্তভোগী গৃহবধূর স্বামী মহেশপুর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান,ভিকটিম অভিযোগপত্রে উল্লেখ করেছেন—সাজ্জাদুল ইসলাম সোনালী ব্যাংকের দুই লাখ টাকার একটি চেক দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।তবে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মামলা করা হয়।পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
