মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়নে ইয়াবাসহ বিভিন্ন মাদকের অবাধ বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যেই মাদক কেনাবেচা চলছে,ফলে দিন দিন যুব সমাজ বিপথগামী হয়ে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়,ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।অভিযোগ রয়েছে,প্রভাবশালী কিছু রাজনৈতিক নেতার ছত্রছায়ায় এই অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে।এমনকি কিছু মাদক ব্যবসায়ীর সঙ্গে উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের ছবি থাকার কথাও স্থানীয়রা উল্লেখ করেছেন,যা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে।
আরও অভিযোগ,স্থানীয় পরিবহন খাতেও মাদকের প্রভাব পড়েছে।একাধিক সূত্র দাবি করেছে,হোন্ডা চালকদের একটি বড় অংশ মাদকাসক্ত,এবং তাদের মধ্যে কেউ কেউ মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।
একইভাবে,বাজার এলাকার কিছু ব্যবসায়ীর বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর দাবি,আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের একটি তালিকা থাকলেও কার্যকর ব্যবস্থা গ্রহণে দৃশ্যমান অগ্রগতি নেই।এতে করে সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে।
তবে এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের মতে, অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমরা মাদকমুক্ত শ্রীপুর চাই।”
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.
