নিজস্ব প্রতিবেদক।।দেশের বিদ্যুৎ খাতে নতুন করে চাপ তৈরি হয়েছে।জ্বালানি সংকট, রক্ষণাবেক্ষণ কাজ এবং উৎপাদন সক্ষমতা সীমাবদ্ধতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী,বর্তমানে প্রায় ৩০টির বেশি বিদ্যুৎকেন্দ্র আংশিক বা পুরোপুরি উৎপাদনের বাইরে রয়েছে।

বিশেষ করে খুলনা অঞ্চলে আজ অন্তত ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকার খবর পাওয়া গেছে।এসব কেন্দ্রের মধ্যে কিছু পুরনো এবং জ্বালানিনির্ভর প্ল্যান্ট রয়েছে,যেগুলো গ্যাস ও কয়লার সরবরাহ ঘাটতির কারণে চালু রাখা সম্ভব হচ্ছে না।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা যায়, গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা বৃদ্ধির ফলে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে।অন্যদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং ডলার সংকটের কারণে পর্যাপ্ত জ্বালানি আমদানি ব্যাহত হচ্ছে, যা উৎপাদনে প্রভাব ফেলছে।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, “এটি হঠাৎ কোনো সংকট নয়; বরং দীর্ঘদিনের পরিকল্পনার ঘাটতি ও আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ফল।” তারা দ্রুত বিকল্প জ্বালানি উৎস বৃদ্ধি এবং বিদ্যুৎ খাতের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
এদিকে,পরিস্থিতি সামাল দিতে সরকার এলাকাভিত্তিক লোডশেডিং কার্যক্রম চালু রাখতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।ফলে আগামী দিনগুলোতে কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সাধারণ জনগণকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।বিশেষ করে গরমের মধ্যে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে দৈনন্দিন জীবনযাত্রায় ভোগান্তি বাড়তে পারে।
তবে সরকার সংশ্লিষ্ট মহল বলছে,বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.