সংবাদ বিজ্ঞপ্তি।।আমার দৃষ্টিগোচর হয়েছে যে, সম্প্রতি একজন সংবাদকর্মীর ফেসবুক আইডি থেকে আমাকে জড়িয়ে সম্পূর্ণ অসত্য ও বানোয়াট তথ্য দিয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। সেখানে আমাকে ‘মাদকাসক্ত’ দাবি করাসহ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত দেখানোর অপচেষ্টা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমি মনেপ্রাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতি করি। একজন সিনিয়র নেতার আদর্শকে ধারণ করে আমি তার নেতৃত্বে রাজনীতি করে আসছি। রাজনীতিতে মতভেদ থাকতেই পারে, কিন্তু মতভেদের কারণে আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে মিথ্যা অপবাদ দেওয়া কোনোভাবেই কাম্য নয়।
মাদকের বিরুদ্ধে আমার অবস্থান: আমি ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। মাদকসংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমার দূরতম সম্পর্কও নেই। বরং সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে উদ্দেশ্যমূলকভাবে আমাকে মাদক সংক্রান্ত বিষয়ে জড়ানোর অপচেষ্টা চলছে।
সম্প্রতি একজন মাদকসেবী গ্রেফতার হওয়ার পর স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় সে বলেছে, ‘আমি জনৈক এক ব্যক্তির কাছে দুই হাজার টাকা পাবো, বিষয়টি সাইফুল ভাইকে জানিয়েছি।’ এই বক্তব্যের ভিডিও চিত্র থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে আমার নামে অপব্যাখ্যা ও অপবাদ দেওয়া হয়েছে। একটি স্বাভাবিক কথাকে বিকৃত করে আমাকে হেয় করার চেষ্টা চলছে।
আমি মনে করি, এই অপপ্রচারের পেছনে একটি মহল পর্দার আড়ালে থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ঘায়েল করার মূল উদ্দেশ্য হলো, আমি যেই নেতৃত্বকে মেনে রাজনীতি করি, তাকে সামাজিকভাবে হেয় করা এবং জনবিচ্ছিন্ন করার অশুভ কৌশল।
আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি কোনো মাদকসংশ্লিষ্টতা বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নই। আমি বিএনপির একজন নিবেদিত কর্মী।
আমি এই মিথ্যাচার ও অপবাদের তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট সকলকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমার দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীকে এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
সাইফুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি )
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.