পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর হাজিখালী গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে তারই মামাতো ভাই সাগরের বিরুদ্ধে।ভুক্তভোগীর দাবি,সেই ভিডিওর ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করে বারবার ধর্ষণ করা হয়েছে।
ভুক্তভোগী নারী জানান,তার বিয়ে হয়েছিল এবং স্বামীর সঙ্গে তিনি স্বাভাবিক সংসার করছিলেন।কিন্তু তার মামাতো ভাই সাগর দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল।একদিন বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে সাগর জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি ভিডিও ধারণ করে।পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বারবার শারীরিকভাবে নির্যাতন করে।
তিনি আরও জানান,প্রতিবাদ করলে এবং পরিবারকে জানাতে চাইলে অভিযুক্ত তাকে এবং তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেয়।বর্তমানে তিনি ৩ মাসের অন্তঃসত্ত্বা।বিষয়টি তিনি অভিযুক্তের পরিবারকে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।এদিকে ঘটনাটি জানাজানি হলে তার স্বামী তাকে তালাক দিয়ে চলে যান।
ভুক্তভোগী বলেন, “আমি এর সুষ্ঠু বিচার চাই।বিচার না পেলে আমার বেঁচে থাকার কোনো উপায় থাকবে না।”
এলাকাবাসীর অভিযোগ,প্রভাবশালী মহলের চাপ ও ভয়ভীতির কারণে ভুক্তভোগী ন্যায়বিচার পাচ্ছেন না। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।তবে সচেতন মহল বলছে,এমন গুরুতর অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা জরুরি।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.