মেহেন্দিগঞ্জ(বরিশাল )প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ থানা পুলিশ সোমবার সন্ধ্যায় আলিমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ গ্রামের হাসান বেপারীর ছেলে হিবজুল্লাহ বেপারীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।তাঁর বিরুদ্ধে ওয়ারেন্টভুক্ত মামলা নং-২২৯ রয়েছে।
অভিযোগ: চাঁদার টাকা না পেয়ে একই গ্রামের সোহেল সিকদারকে পিটিয়ে হাত-পা ভেঙে জখম করা এবং বাড়ির জমি দখল করা।এছাড়াও মাসকাজীরচর বাজারে দু’টি দোকান জোরপূর্বক দখল করা।
স্থানীয়রা বলছেন,এসব মাহবুব ভূঁইয়ার নির্দেশে ঘটেছে।তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এদিকে বহুমুখী অপরাধী হিবজুল্লাহ বেপারী গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে।স্থানীয়রা বলেন—থানা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা; এ গ্রেফতারে অন্যায়-অপরাধ কমবে, অন্যরাও বিরত থাকবে।তাঁর অত্যাচার-অনাচারে গ্রামবাসী চরম অতিষ্ঠ ছিলেন—হামলা, দমন-পীড়ন ও দখলবাজিই ছিল তার পেশা-নেশা।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.