গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের টঙ্গীতে কেক অর্ডারের নামে প্রতারণা ও অপহরণের হুমকির অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া বনমালা রোড এলাকার বাসিন্দা মো. আশিকুর রহমান (৩১) ‘বেকার্স পয়েন্ট’ নামে একটি কেকের দোকান পরিচালনা করেন এবং অনলাইনেও ব্যবসা করেন। গত ৪ এপ্রিল দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে একটি অজ্ঞাত নম্বর (০১৩২৯৮৫২৫৮৩) থেকে ফোন করে ১৬টি কেক অর্ডার দেওয়া হয়।
পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি আশিকুর রহমানকে টঙ্গী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে লোক পাঠাতে বলেন,সেখানে কেকের মূল্য পরিশোধ করা হবে বলে জানান।নির্দেশনা অনুযায়ী আশিকুর রহমান তার ছোট ভাই মো. শাহিন আলম (২৮)-কে সেখানে পাঠান এবং নিজেও ঘটনাস্থলে যান।
ভুক্তভোগীর অভিযোগ,ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রতারক তার ভাইকে ফোন বন্ধ করতে বলে।কিছুক্ষণ পর আশিকুর রহমানের কাছে কল দিয়ে জানানো হয়, তার ভাইকে অপহরণ করা হয়েছে এবং তাকে মুক্ত করতে ২০ হাজার টাকা দিতে হবে।অন্যথায় তাকে ছাড়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
পরিস্থিতি বুঝে আশিকুর রহমান বিষয়টি প্রতারণা হিসেবে ধারণা করে তাৎক্ষণিকভাবে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।তারা অনলাইন অর্ডার গ্রহণে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
টঙ্গী পূর্ব থানার পুলিশ জানায়,অভিযোগটি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.