রাজবাড়ী প্রতিনিধি।।রাজবাড়ীর পাংশা উপজেলায় এক তরুণীকে অপহরণ করে চলন্ত মাইক্রোবাসে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।
ভুক্তভোগী তরুণী জানান,গত ৩০ মার্চ বিকেলে তিনি পাংশায় এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে মশালা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন।এ সময় একটি সাদা মাইক্রোবাস সেখানে এসে থামে।তিনি বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন,এমন সময় তার পূর্বপরিচিত হাসিবুর রহমান অন্তর একটি হাইয়েস গাড়ি নিয়ে এসে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।
তরুণীর অভিযোগ,গাড়িতে অন্তরের বন্ধু রাশেদ ও চালক বরকত উপস্থিত ছিলেন।শুরুতে স্বাভাবিক আচরণ করলেও কিছুক্ষণ পর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।তিনি বলেন,প্রথমে অন্তর তাকে ধর্ষণ করে এবং পরে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে রাশেদ ও চালক বরকতও পালাক্রমে তাকে ধর্ষণ করে।
তিনি আরও জানান,গাড়িটি কুষ্টিয়ার দিকে নিয়ে যাওয়া হয় এবং কুমারখালী এলাকার একটি নির্জন স্থানে তাকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।
এই নির্মম নির্যাতনের ফলে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে বলে দাবি করেন ভুক্তভোগী।কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন,“চলন্ত গাড়ির ভেতরে আমার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে।আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল বলছে,এমন নৃশংস অপরাধ দমনে দ্রুত তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘটনার তদন্ত চলছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.