নিজস্ব প্রতিবেদক।।গভীর রাতে ঝড়ের কবলে পড়ে চরে আটকা পড়া ঢাকা-হাতিয়া রুটে চলাচলকারী এমভি সুগন্ধা লঞ্চের শতাধিক যাত্রীকে প্রায় ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে ভোলার ইলিশা ঘাটে নিরাপদে পৌঁছে দেয়।
উদ্ধার হওয়া যাত্রী উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা বিমান চন্দ্র আশ্চর্য জানান,চরে আটকা পড়ার পর তারা নৌবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চান।পরে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা,স্টেশন কালিগঞ্জের কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথ (পিও) এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে।
এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এমভি সুগন্ধা লঞ্চটি। মঙ্গলবার রাত প্রায় ৩টার দিকে ইলিশা ঘাটের আগে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি।প্রবল ঢেউয়ের তোড়ে লঞ্চটি ভোলার চরভৈরবী এলাকায় চরে উঠে আটকা পড়ে।
পরদিন সকালে জোয়ার এলেও লঞ্চটির নিচে পর্যাপ্ত পানি না থাকায় সেটিকে চর থেকে নামানো সম্ভব হয়নি।পরে কোস্টগার্ডের সহায়তায় লঞ্চের যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.