নিজস্ব প্রতিবেদক।।সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি ন্যায়, জ্ঞান ও সত্য প্রতিষ্ঠার এক মহৎ দায়িত্ব।সমাজে সত্য তুলে ধরা এবং মানুষের অধিকার রক্ষার জন্য সাংবাদিকদের নিরলসভাবে কাজ করতে হয়। তাই সাংবাদিকতার আদর্শকে সামনে রেখে JOURNALIST শব্দটির প্রতিটি অক্ষরেই লুকিয়ে আছে একজন আদর্শ সাংবাদিকের মূলমন্ত্র।
J – Justice (ন্যায়বিচার): সত্য তুলে ধরে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
O – Objective (নিরপেক্ষতা): ব্যক্তিগত মতামতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা।
U – Upright (সততা): চরিত্রের দৃঢ়তা ও নৈতিকতা বজায় রাখা।
R – Reliable (নির্ভরযোগ্যতা): তথ্যের সত্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা।
N – Noble (মহত্ব): সাংবাদিকতাকে একটি মহৎ দায়িত্ব ও ব্রত হিসেবে দেখা।
A – Alert (সতর্কতা): সমসাময়িক ঘটনাপ্রবাহে সর্বদা সজাগ থাকা।
L – Loyal (আনুগত্য): দেশ ও সত্যের প্রতি অবিচল আনুগত্য রাখা।
I – Investigating (অনুসন্ধিৎসা): ঘটনার আড়ালের প্রকৃত সত্য অনুসন্ধান করা।
S – Sincere (আন্তরিকতা): দেশ ও মানুষের সেবায় আন্তরিকভাবে কাজ করা।
T – Truthful (সত্যবাদিতা): যেকোনো পরিস্থিতিতে সত্যকে তুলে ধরা।
সাংবাদিকতার এই আদর্শগুলো অনুসরণ করেই একজন প্রকৃত সাংবাদিক সমাজে সত্য, ন্যায় ও মানবিকতার বার্তা পৌঁছে দেন।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.