নিজস্ব প্রতিবেদক।।সরকার বরিশালসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে।স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়,‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যক্তিকে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—
এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন — বরিশাল সিটি কর্পোরেশন
মো. মাহফুজুর রহমান — রাজশাহী সিটি কর্পোরেশন
মো. রুকুনোজ্জামান রোকন — ময়মনসিংহ সিটি কর্পোরেশন
মাহফুজ উন নবী চৌধুরী — রংপুর সিটি কর্পোরেশন
মো. ইউসুফ মোল্লা — কুমিল্লা সিটি কর্পোরেশন
প্রজ্ঞাপনে আরও বলা হয়,নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা অধ্যাদেশের ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।তারা বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও সুবিধা প্রাপ্য হবেন।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.