নিজস্ব প্রতিবেদক।।মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে কাতারে আটকে পড়া মোট ৪৩০ জন বাংলাদেশি নাগরিক বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছেন।
রোববার (তারিখ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশে ফেরা যাত্রীদের মধ্যে ট্রানজিটে আটকে পড়া যাত্রী এবং বাংলাদেশ দূতাবাসের কিছু কর্মীও ছিলেন।
রাগীব সামাদ বলেন,মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক ফ্লাইট বাতিল হওয়ায় তারা নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছিলেন না।পরে বাংলাদেশ সরকার কাতার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।
এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমান চলাচল বিঘ্নিত হওয়ায় অনেক যাত্রী এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।প্রয়োজন অনুযায়ী তাদের ফিরিয়ে আনতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.