নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ১৩ মার্চ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত ৩৭ দিনের পূর্ণ ছুটি চলাকালীন সময়ে অতিরিক্ত বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানিয়েছে।
বার এসোসিয়েশনের সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মাহফুজুর রহমান উল্লেখ করেছেন,ইতিমধ্যেই কিছু অবকাশকালীন বেঞ্চ গঠন করা হলেও,শুধুমাত্র একটি ফৌজদারী এবং একটি রীট বেঞ্চ রাখা হয়েছে,যা বিদ্যমান মামলার সংখ্যার তুলনায় অপ্রতুল।দীর্ঘ ছুটির সময় আইনজীবীরা মামলার পরিচালনা করতে ব্যস্ত থাকেন এবং পর্যাপ্ত বেঞ্চ না থাকলে বিচারপ্রার্থীরা সময়মতো আইনী সেবা পেতে পারবেন না।
বার এসোসিয়েশন আরও ২টি ফৌজদারী ও ২টি রীট ডিভিশন মোশন বেঞ্চ গঠনের প্রস্তাব দিয়েছে।এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আইনজীবী ও বিচারপ্রার্থীরা সুফলভোগী হবেন।
চিঠিটি প্রধান বিচারপতির পাশাপাশি অ্যাটর্নি জেনারেল, রেজিস্ট্রার জেনারেল এবং হাইকোর্ট ও আপীল বিভাগের সংশ্লিষ্ট রেজিস্ট্রারদের অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.