নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ মার্চ সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত বার্তায় বলা হয়,একই দিনে খাদেম,পুরোহিত,সেবায়েত,বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের জন্য সম্মানী প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করা হবে।
ধর্মীয় বিভিন্ন সম্প্রদায়ের সেবায় নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.